Main Menu

বিশ্বনাথ থেকে ৩ দিন ধরে যুবক নিখোঁজ

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা থেকে ৩ দিন ধরে হেলাল খান (২৬) নামের এক যুবক নিখোঁজ রয়েছেন। সে উপজেলার জাহারগাঁও গ্রামের ওজুদ খানের পুত্র। হেলাল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভোগছিল বলে জানা গেছে।

এব্যাপারে নিখোঁজ হেলাল খানের মামাতো ভাই বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেছেন। ডায়েরী নং ১৫৫৮ (তাং ২৮.০৯.১৮ইং)।

সাধারণ ডায়েরীতে বাদী উল্লেখ করেছেন, গত ২৬ সেপ্টেম্বর দুপুরে ১২টার দিকে বাড়ি থেকে বের হয়ে হেলাল খান রাতে বাড়ি ফিরে আসেনি। এরপূর্বে প্রতিদিন বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে আসতো হেলাল। ওই দিন রাতেও হেলাল বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন হেলালের খোঁজাখুজি শুরু করে। পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের বাসা-বাড়ি’সহ সম্ভাব্য সব জায়জায় খোঁজ করেও হেলালের সন্ধান না পেয়ে থানায় ডায়েরীটি দায়ের করা হয়েছে।

ডায়েরী সূত্রে জানা গেছে, নিখোঁজ হেলাল খানের গায়ের রং উজ্জ্বল শ্যামলা, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, আঞ্চলিক ভাষায় কথা বলতে পারে, শারীরিক গড়ন স্বাস্থ্যবান, মুখমন্ডল গোলাকার, তার পরনে ছিল সাদা চেক শার্ট ও জিন্স প্যান্ট।

Share





Related News

Comments are Closed