Main Menu

জৈন্তাপুরে বিপুল পরিমাণ বিড়ি ও সিগারেট ধ্বংস

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুরে ৩৩ লক্ষাধিক টাকার অবৈধ বিড়ি ও সিগারেট ধ্বংস করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার সেক্টর কমান্ডারের উপস্থিতিতে ১৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার সুরাইঘাট এবং জৈন্তাপুর উপজেলার রাজবাড়ী এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিড়ি ধ্বংস করে তারা।
বিগত ২০ এপ্রিল থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে এই বিড়ি জব্দ করে তারা। ধ্বংস করা বিড়ির পরিমাণ ১৬ লক্ষ ৮০ হাজার ৬২০টি। এর মধ্যে ভারতীয় নাসির বিড়ি রয়েছে ১৬ লক্ষ ১১ হাজার টি যার মূল্য ২৭ লক্ষ ৩৮ হাজার ৭শ টাকা। ভারতীয় পিকক সিগারেট রয়েছে ৬০ হাজার পিস যার মূল্য ৬ লক্ষ টাকা এবং ভারতীয় সাধারন সিগারেট রয়েছে ৯ হাজার ৬শ ২০ পিস যার মূল্য ৪৮ হাজার ১শ টাকা।

অনুষ্ঠানে ১৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সিলেটের অধিনায় লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ বিজিবিএম, পিবিজিএম (বার), জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির আহমদ, উপজেলা ভূমি কর্মকর্তা মো. মনতাছির হাসান পলাশ এবং জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মো.আনোয়ার জাহিদসহ আমন্ত্রিত বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed