Main Menu

শেখ হাসিনার জন্মদিনে সিলেটে আ.লীগের কর্মসূচি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর শুক্রবার নানা কর্মসূচি গ্রহন করেছে সিলেট জেলা আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সিলেটের প্রত্যেক উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আলাদাভাবে কর্মসূচি গ্রহনের নির্দেশ দিয়েছে জেলা আওয়ামী লীগ। এদিন সব মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং মন্দির, প্যাগোডা ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভাসহ বিভিন্ন মানবিক কর্মসূচির মধ্য দিয়ে শেখ হাসিনার জন্মদিন পালনের জন্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার দিবাগত রাত ১২.০১ মিনিটে দলীয় নেতাকর্মীদের নিয়ে কেক কাটা হবে। এছাড়াও শুক্রবার বিকেল পাঁচটায় সিলেট নগরীর ইব্রাহিম স্মৃতি সংসদে যৌথ উদ্যোগে আলোচনা সভা এবং মিলাদ মাহফিলের আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।

এদিকে, ব্যাপক আয়োজনে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উদযাপন করবে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। এ উপলক্ষে শুক্রবার বিকেল ৩টায় আনন্দ র‌্যালী শেষে ৭২ পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধু কন্যার ৭২তম জন্মদিন উদযাপন করবে ক্ষমতাসীন দলটি।

বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ব্যানারে দিনব্যাপী কর্মসূচীতে থাকছে বাদ জুম্মা উপজেলার সকল মসজিদে দোয়া মাহফিল, উপজেলা সদরের পুরান বাজারের আলহেরা শপিং সিটির সামনে বিকেল ৩টায় আনন্দ র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

এদিকে বৃহস্পতিবার বিকেল থেকে বিশ্বনাথ সদরের বাসিয়া ব্রিজ সহ গুরুত্বপূর্ণস্থানে আলোকসজ্জা করেছে দলটি। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মখদ্দছ আলী।

Share





Related News

Comments are Closed