Main Menu

অল্পের জন্য রক্ষা পেলেন ইউএস বাংলার ১৭১ আরোহী

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা থেকে কক্সবাজারগামী ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান (ফ্লাইট নম্বর- বিএস ১৪৩) চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করতে গিয়ে মুখ থুবড়ে পড়েছে। তবে বিমানে থাকে ১৭১ আরোহীর সবাই নিরাপদে আছেন।

বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে শাহ আমানত বিমানবন্দরে ক্রাশ ল্যান্ডিং করে বিমানটি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সারোয়ার ই জাহান জানান, বোয়িং ৭৩৭ উড়োজাহাজটির নোজ গিয়ার নামছিল না। এ কারণে কক্সবাজারে নামতে না পেরে চট্টগ্রামে ফিরে আসে। তারপর নোজ গিয়ার না নামিয়েই রানওয়েতে নিরাপদে অবতরণ করে।

বিমানটিতে ক্রুসহ ১৭১ জন আরোহী ছিলেন, যাদের সবাই নিরাপদ আছেন বলেও জানান এই কর্মকর্তা।

এদিকে দুর্ঘটনার পরপরই যাত্রীদের উদ্ধারে কাজ শুরু করে বিমানবন্দর কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস। এ কারণে ঘটনার পর থেকে রানওয়ে বন্ধ রয়েছে।

বিমান বন্দর সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে- ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট উড্ডয়নের পর সামনের চাকায় ত্রুটি দেখা দেয়। এটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করার সময় দুর্ঘটনায় পতিত হয়। ওই সময় বিমানটির সামনের দিক ক্ষতিগ্রস্ত হয়।

বিমানবন্দরের অপর একটি সূত্র জানায়, বিমানটি জরুরি অবতরণের সময় সামনের চাকাটি সচল ছিল না। ভাগ্যক্রমে বিমানটিতে আগুন ধরেনি। ফলে সকলযাত্রী নিরাপদে নেমে আসতে সক্ষম হন।

এ ব্যাপারে ইউএস-বাংলার জনসংযোগ মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, ‘কক্সবাজার-ঢাকাগামী ইউএস-বাংলার বিএফ ১৪১ বোয়িং-৭৩৭ উড়োজাহাজের জরুরী অবতরণ করেছে। যাত্রীরা সবাই নিরাপদ আছে। তাদেরকে টামির্মিনালে নেওয়া হয়েছে।

তিনি জানান, মোট যাত্রী সংখ্যা মধ্যে ১৬৩ জন যাত্রী ছিল। এর মধ্যে ১৫৩ প্রাপ্ত বয়স্ক, আর অপ্রাপ্ত বয়স্ত ১১ জন ছিল।

প্রায় ৪ ঘণ্টার অচলাবস্থার পর চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকার পর ফের ফ্লাইট চালু হয়েছে। ইউএস বাংলার একটি ফ্লাইট অবতরণ নিয়ে সৃষ্ট জটিলতার কারণে বুধবার দুপুর সোয়া ১টা থেকে বিমান উড্ডয়ন ও অবতরণ বন্ধ ছিল। বিকাল ৫টা ৪০ মিনিটে আবার বিমান উঠানামা শুরু হয় বলে জানান বিমান বন্দরের সিনিয়র স্টেশন ট্রাফিক ম্যানেজার হাসান জহির।

উল্লেখ্য, চলতি বছরের ১২ মে নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশের বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৭১ আরোহীর মধ্যে ৪৯ আরোহীর মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed