গাজীপুরে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুর সদর ও কালীগঞ্জ উপজেলায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- গাজীপুর সদর উপজেলার নাসারান গ্রামের রখিন্দ্রনাথ (৪২), কালীগঞ্জ উপজেলার পুনসই গ্রামের তাজুল ইসলাম খান (৫০) ও মামুন শেখ (৩০)।
সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আক্তারুজ্জামান শক্কুর জানান, সোমবার দিবাগত রাতে বাড়িয়া ইউনিয়নের নাসারান এলাকায় একটি বিলে রখিন্দ্রনাথসহ ৪/৫ জন নৌকা নিয়ে মাছ ধরতে যায়। ভোররাতে বজ্রপাতের ঘটনা ঘটলে রখিন্দ্রনাথ ঘটনাস্থলেই মারা যান।
কালীগঞ্জ থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল তৈরি করে। নিহতদের নাক ও কান দিয়ে রক্ত বের হচ্ছিল এবং তাদের শরীর ঝলসে গেছে।
এদিকে, সোমবার দিবাগত রাতে পুনসই গ্রামের পাশে বেলাই বিলে নৌকাযোগে বরশি ও টেটা দিয়ে মাছ ধরতে যান তাজুল ইসলাম ও মামুন শেখ।
ভোররাতে বজ্রপাতের সময় তারা নৌকা থেকে পানিতে পড়ে ডুবে যায়। পরে নিহতদের পরিবারের লোকজন ও এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে তাজুল ইসলাম ও মামুন শেখের মরদেহ উদ্ধার করে।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed