চার কোটি টাকার ইয়াবাসহ মডেল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার থেকে প্রায় চার কোটি টাকার ইয়াবা নিয়ে আসার পথে চট্টগ্রামের পটিয়ায় কথিত এক মডেল ও তার দুই সহযোগীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭। গতকাল শনিবার রাত ৮টার দিকে পটিয়ার শান্তিরহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এসব ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন ওই মডেল ও তার সহযোগীরা।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান এই খবর নিশ্চিত করেছেন।
আটক কথিত মডেলের নাম সুমাইয়া আক্তার (১৯)। তার দুই সহযোগী হলেন- মো. শরীফ (৩২) ও অর্পণ দাস (৩০)।
র্যাব কর্মকর্তা মিমতানুর রহমান বলেন, সোর্সের কাছ থেকে আগাম খবর পেয়ে পটিয়া শান্তিরহাট এলাকায় সড়কে অস্থায়ী একটি তল্লাশি চৌকি বসানো হয় র্যাবের পক্ষ থেকে। ওই সময় একটি প্রাইভেটকার নিয়ে চট্টগ্রামের দিকে আসছিলেন মডেল কন্যা সুমাইয়া ও তার দুই সহযোগী। প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি করে তাদের কাছ থেকে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় র্যাবের জিজ্ঞাসাবাদে সুমাইয়া নিজেকে মডেল পরিচয় দেন। আর দুইজন তার সহযোগী বলে জানান।
মিমতানুর রহমান আরো বলেন, কক্সবাজার থেকে প্রাইভেটকারে করে ইয়াবাগুলো নিয়ে তারা ঢাকায় যাচ্ছিলেন। ফটোশ্যুটের নামে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পাচার করছিলেন বলে র্যাবের কাছে স্বীকার করেন তারা।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed