কমলগঞ্জে চা-বাগানে মস্তকবিহীন নারীর লাশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের সীমান্তবর্তী ধলই চা-বাগানের একটি প্লান্টেশন এলাকা থেকে মস্তকবিহীন এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে চা শ্রমিকরা মস্তকবিহীন নারীর লাশ দেখে থানা পুলিশকে অবহিত করলে বিকাল সাড়ে ৪টায় পুলিশ লাশটি উদ্ধার করে।
শনিবার দুপুরে ধলই চা-বাগানের ১নং সেকশনে (প্লান্টেশন এলাকা) নারী চা শ্রমিকরা চা পাতা উত্তোলন করতে গিয়ে মস্তকবিহীন এক নারীর লাশ পড়ে থাকতে দেখে প্রথমে চা-বাগানের ব্যবস্থাপককে জানান। চা-বাগান কর্তৃপক্ষের মাধ্যমে কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাটি জেনে দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশের সুরতহাল তৈরি লাশটি উদ্ধার করে। উদ্ধারকৃত মস্তকবিহীন নারীর বয়স আনুমানিক ২৫-২৬ বছর।
কমলগঞ্জ থানার এসআই ফরিদ উদ্দীন বলেন, লাশের পাশের উদ্ধারকৃত কিছু আলামত ও সুরতহালে ধারণা করা যায়, তাকে গণধর্ষণের পর গলা কেটে হত্যা করে ফেলে রাখা হয়।
এসআই ফরিদ আরও জানান, ধলই চা-বাগানে খোঁজ নিয়েও লাশের পরিচয় জানা যায়নি। এতে ধারণা করা যায় অন্য কোন স্থান থেকে ধরে এনে এ নারীকে ধর্ষণের পর এখানে ফেলে রাখা হয়েছে। ঘটনাস্থলে কনডম ও যৌন উত্তেজক ঔষধের লেভেল পাওয়া গেছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় ধলই চা-বাগানের শ্রমিকদের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed