ওসমানীনগরে বাসচাপায় ২ বিদ্যুৎ শ্রমিক নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে বাসচাপায় পল্লী বিদ্যুতের দুই শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে উপজেলার গজিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের নাম আবদুল হাই ও রাসেল। তারা গাইবান্ধা জেলার শাহঘাটা উপজেলার চন্তশাইন গ্রামের বাসিন্দা। দুজনেই সিলেটে পল্লী বিদ্যুতের শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, সকাল সোয়া ১০টার দিকে পল্লী বিদ্যুতের ঠিকাদার মনজুরের কয়েকজন শ্রমিক গজিয়া এলাকায় ৩৩ কেভি বিদ্যুতের লাইনের খুঁটি তোলেন। সড়ক পারাপারের সময় সিলেট থেকে ছেড়ে আসা শেরপুরগামী দ্রুতগতির একটি লোকাল বাস (সিলেট-জ-১১-০৩৪৪) ওই খুঁটিভর্তি ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন আরও তিনজন।
পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, সড়ক পারাপারের সময় বাসকে লাল পতাকা দিয়ে সিগন্যাল দেয়ার পরও বাসচালক সিগন্যাল অমান্য করে শ্রমিকদের চাপা দেয়।
ওসমানীনগর থানার এসআই মুমিনুল ইসলাম বলেন, হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed