ডিএনসিসি প্যানেল মেয়র ওসমান গণি আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের(ডিএনসিসি) প্যানেল মেয়র- ১ মো. ওসমান গণি ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৩o মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
ওসমান গণি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪ ছেলে রেখে যান।
ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিএনসিসি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed