দুই জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও যশোরের শংকরপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহতরা ডাকাত সক্রিয় সদস্যরা।
শনিবার (২২ সেপ্টেম্বর) ভোর রাতে নাইক্ষ্যংছড়ি বাইশারীর ব্রিক ফিল্ড ও যশোরের শংকরপুর বাবলাতলা এলাকায় এসব বন্দুযুদ্ধের ঘটনা ঘটে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর শেখ ঘটনা নিশ্চিত করে জানান, তার কাছ থেকে ১টি এলজি, ১টি একনলা বন্দুক ও ৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধের সময় সুলতান ও জ্যোতি চাকমা নামে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
অপরদিকে যশোর কোতোয়ালি থানার উপ পরিদর্শক নূর-উন-নবী জানান, শনিবার ভোরে বাবলাতলা এলাকায় দু’দল ডাকাত ও মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধ চলছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed