Main Menu

সাকা চৌধুরীর কবরের ‘শহীদ’ লেখা নামফলক অপসারণ

বৈশাখী নিউজ ডেস্ক: যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে তার নামের আগে ‘শহীদ’ লেখা নামফলক তুলে ফেলেছে ছাত্রলীগ।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা রাউজানে সালাউদ্দিন কাদেরের কবরের নামফলক অপসারণ করেন।

পরে সামাজিক মাধ্যম ফেসবুকে সাকা চৌধুরীর কবরের নামফলক অপসারণের একটি ভিডিও শেয়ার করেছেন গোলাম রাব্বানী। সেখানে তিনি লিখেছেন, ‘দুঃখজনক হলেও সত্য, মানবতাবিরোধী অপরাধে প্রমাণিত, ঘৃণ্য যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরের ফলকে নামের পূর্বে লেখা ছিল শহীদ। বাংলাদেশ ছাত্রলীগ আজ সেই লজ্জায় প্রলেপ দিয়েছে।’

২০১৫ সালের ২২ নভেম্বর যুদ্ধাপরাদের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পরে সালাউদ্দিন কাদের চৌধুরীর গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানে কবর দেওয়া হয়।

Share





Related News

Comments are Closed