তাহিরপুরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামঞ্জের তাহিরপুরে প্রধান শিক্ষকের উপর হামলাকারী দুর্বৃক্তদের দৃষ্টান্তমুলক শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।
শুক্রবার উপজেলার চাঁনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনা কমিটি ও বারেকটিলা সামাজিক বন্যায়ন প্রকল্পের অংশীদার এবং সচেতন এলাকাবাসী পৃথক মানববন্ধন কর্মসুচী পালন করেন।
উপজেলার মাহারাম ঘাটে শুক্রবার বিকেলে জেলার পর্যটন খ্যাত বারেকটিলা সামাজিক বনায়ন প্রকল্প’র অংশীদারগণ ও সচেতন এলাকাবাসীর অংশ গ্রহনে মানববন্ধন কর্মসুচী পালনকালে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জেলা প্রশাসন ও বন বিভাগের কোন রকম অনুমতি ছাড়াই স্থানীয় একটি প্রভাবশালী চক্র সরকারি খাঁস খতিয়ান ভুক্ত বারেকটিলার প্রায় ৫ একর ভুমি যেখানে সামাজিক বনায়ন প্রকল্পর সৃজনকৃত মুল্যবান শতাধিক গাছ রয়েছে সেই ভুমি দখলে নিতে সম্প্রতি চক্রটি বেশ কিছু গাছ কেঁটে ফেলে বনভুমি উজার করে এবং লাখ লাখ টাকার পাথর লুটে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে বারেকটিলা সামাজিক বনায়ন প্রকল্প’র সাধারন সম্পাদক ও চাঁনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমানের ওপর দৃর্বৃক্তরা হামলা করে আহত করে। হামলা থেকে শিক্ষককে রক্ষা করতে গেলে দৃর্বৃক্তরা এলাকার নিরীহ বেশ কয়েকজনকে ফের রক্তাক্ত জখম করে। ওই ঘটনায় প্রধান শিক্ষকের পক্ষ থেকে ৮ জনকে অভিযুক্ত করে ১৫ সেপ্টেম্বর থানায় একটি মামলা দায়ের করা হয়।
পরবর্তীতে দুর্বৃক্তরা টিলার গাছ কাঁটা, বন উজার করে পাথর লুটে নেয়া ও হামলার ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে প্রধান শিক্ষক সহ ১১ জন নিরীহ এলাকাবাসীর নামে ১৬ সেপ্টেম্বর তাহিরপুর থানায় ফের একটি মিথ্যা মামলা দায়ের করে উল্টো হয়রানী করছে।
সমাবেশে বক্তারা অবিলম্বে প্রধান শিক্ষক সহ নিরীহ লোকজনের ওপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, দৃষ্টি নন্দন বারেকটিলার ভুমি দখলকারী, গাছ, বন, পাথর লুটেরাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলার বড়দল উওর ইউনিয়নের ইউপি সদস্য নোয়াজ আলী, সামাজিক বনায়ন প্রকল্পর অংশীদার ছালাম উদ্দিন, ডা. নুরুল ইসলাম প্রমুখ।
এদিকে শুক্রবার দুপুরে উপজেলার চানঁপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা প্রধান শিক্ষক মুজিবুর রহমানের ওপর হামলাকারী দুর্বৃক্তদের দৃষ্টান্তমুলক শাস্তি ও প্রধান শিক্ষকের ওপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিদ্যালয় চত্বরে পৃথক এক মানববন্ধন কর্মসুচী ও সমাবেশ করেছেন।
সমাবেশে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আবু বক্কর সিদ্দিক, অভিভাবক সদস্য নাজমুল শিকদার, সহকারি শিক্ষক নাজিম উদ্দিন, এ এইচ এম মোস্তফা কামাল, শিক্ষার্থী শাহ আলম, রেহেনা বেগম প্রমুখ।
মানববন্ধন ও সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক বনায়নের অংশীদার ও এলাকবাসী সহ সহস্রাধিক লোকজন অংশ গ্রহন করেন।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed