লন্ডনের পথে প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৩তম অধিবেশনে যোগ দিতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুক্রবার সকাল ১০টা ২৪ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
লন্ডনে দু’দিনের যাত্রাবিরতির পর রোববার সকালে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করবেন শেখ হাসিনা।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রী পরিষদের সদস্য, আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা, বিভিন্ন বাহিনীর প্রধানসহ সরকারের ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে বিদায় জানান।
৬ দিনের এ সরকারি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন। লন্ডনের স্থানীয় সময় ৩টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সফরকালে জাতিসংঘ মহাসচিব অন্তোনিও গুতেরেসসহ বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন শেখ হাসিনা।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed