সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর ২০ কোটি টাকা অনুদান
বৈশাখী নিউজ ডেস্ক: সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নিজস্ব তহবিলে ২০ কেটি টাকা অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৯ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীর নিজ কার্যালয়ে সাংবাদিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।
অনুষ্ঠানে দুস্থ ও অস্বচ্ছল, দুর্ঘটনায় আহত ও মৃত সাংবাদিকদের পরিবারের সদস্যদের মোট ৮৫ লাখ টাকার অনুদান দেয়া হয়। ১১৩ জন অসুস্থ ও অসচ্ছল সাংবাদিক এই অর্থ পান।
দেশের কল্যাণে সাংবাদিকরা গঠনমূলক ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করে দিয়েছি। এই ফান্ডে আমি কিছু টাকা দিয়েছিলাম। পত্রিকার মালিকরা এই ফান্ডে কোনও টাকা দেননি। মাত্র দুজন টেলিভিশন মালিক ফান্ডে সহায়তা করেন। সেখানে এখন ১৪ কোটি টাকা আছে। আমি আরও ২০ কোটি টাকা দেবো। এসময় সংবাদমাধ্যম মালিকদের কল্যাণ ট্রাস্টে অনুদান দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সার্বিক উন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি। আমি মনে করি, এটি আমার একটা দায়িত্ব। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যা যা করা দরকার আমরা তা করছি।’
Related News
ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালু ৭ নভেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে আবারও নিয়মিত ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছেRead More
এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ-২০২৬-এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তাRead More



Comments are Closed