Main Menu

হাবীব-উন-নবী খান সোহেল ‘আটক’

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবীব-উন-নবী খান সোহেলকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুলশান থানা পুলিশ তাকে আটক করে বলে জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি বলেন, হাবীব-উন-নবী খান সোহলেকে আটক করে গুলশান থানায় নিয়ে যাওয়া হয়েছে।

স্বেচ্ছাসেবক দলের সাবেক দফতর সম্পাদক আখতারুজ্জামান বাচ্চু বলেন, একটি মিটিং থেকে ফেরার পথে গুলশান-২ এর গোল চত্বর থেকে সোহেলকে আটক করা হয়েছে।

তবে সোহেলকে আটকের বিষয়টি অস্বীকার করেছে গুলশান থানা পুলিশ। অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বললেন, আমরা তাকে আটক করিনি।

Share





Related News

Comments are Closed