কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রাম জেলার উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আফরোজা বেগম (২৮) নামে গুরুতর আহত এক নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার হাতিয়া ইউনিয়নের কুমারপাড়া ভাটি গ্রামে এ ঘটনা ঘটে।
হাতিয়া ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেন জানান, ওই গ্রামের ছোলজারের ছেলে মিজানুর রহমান (১৮) ও নুর ইসলামের ছেলে আলমগীর (৩০) বাড়ির বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।
আহত অবস্থায় তাদের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
Related News
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More



Comments are Closed