Main Menu

জকিগঞ্জে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার ফুলতলী গ্রাম থেকে এক হাজার ৬শ’ পিস ইয়াবাসহ বাহার উদ্দিন (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। সে কানাইঘাট উপজেলার বারইকান্দি গ্রামের আব্দুস সালামের ছেলে।

সোমবার বিকেল গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলী ইটভাটার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে জকিগঞ্জ থানা পুলিশ। এ ব্যাপারে জকিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-১৫(৯)২০১৮)।

সিলেটের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. আনিছুর রহমান খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed