সিলেটে ১০ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ছাতকের কালারুকা ইউনিয়নের বোবরাপুর প্রকাশিত দিগলবন্দ গ্রামের আব্দুল আলিমের পুত্র ফেরদৌস আহমদ (১৫) গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় সে নিখোঁজ হয়।
রোববার (১৬ সেপ্টেম্বর) নিখোঁজ ছাত্রের পিতা আব্দুল আলিম সিলেট জালালাবাদ থানায় একটি জিডি (নং- ৭৩২) করেন।
জানা যায়, ফেরদৌস আহমদ জালালাবাদ থানার লালারগাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার বোর্ডিংয়ে থেকে হিফজ শাখায় হাফেজি পড়ালেখা করে আসছিল। গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় কাউকে কিছু না বলে মাদ্রাসা থেকে বেরিয়ে যায় সে। গভীর রাত পর্যন্ত আর মাদ্রাসায় ফিরে না গেলে মাদ্রাসা কর্তৃপক্ষ মোবাইল ফোনে ফেরদৌস আহমদের পরিবারকে নিখোঁজের বিষয়টি অবগত করেন। পরে তার পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুজি করে তার কোন সন্ধান পাননি।
নিখোঁজ হওযার সময় তার পরনে পাঞ্জাবি-পাজামা ছিল বলে তার পরিবার সূত্রে জানা গেছে।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed