Main Menu

রাজধানীতে বাসের ধাক্কায় ‘পাঠাও’ আরোহী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানী ঢাকার খিলক্ষেতে বাসের ধাক্কায় ‘পাঠাও’ রাইড শেয়ারিং মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে পাঠাও চালক।

সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে লা মেরিডিয়ান হোটেলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের ক্যান্টনমেন্ট জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার তাপস কুমার জানান, স্নিগ্ধা পরিবহনের একটি বাসের ধাক্কায় ওই মোটরসাইকেলের যাত্রী ও চালক আহত হন। পথচারীরা আহত চালক সাব্বিরকে (৩৪) কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আর যাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন।

ঢাকা মেডিকেল ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, হাসপাতালে আনার পর চিকিৎসক অজ্ঞাত পরিচয় ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন। আনুমানিক ৫৫ বছর বয়সী যাত্রীর পরনে রয়েছে সাদা পায়জামা ও পাঞ্জাবি।

স্নিগ্ধা পরিবহনের বাসটি আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।

Share





Related News

Comments are Closed