Main Menu

ইলিয়াস আলীর সন্ধান কামনায় মিলাদ মাহফিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী গুমের ৭৭ মাস অতিবাহিত হওয়ায় তাঁর সন্ধান কামনায় সোমবার (১৭ সেপ্টেম্বর) বাদ মাগরিব হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে স্বেচ্ছাসেবক দল, ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদ ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাগরিবের নামাজ শেষে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, গাড়ী চালক আনসার আলীর সন্ধান কামনা ও শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও মজলুম জননেতা তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা, সদ্য নিহত মহানগর ছাত্রদলের সাবেক সহ প্রচার সম্পাদক ফয়জুর রহমান রাজু, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত শিমু ও গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জিল্লুল হক জিলুর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহŸায়ক কামাল হাসান জুয়েল, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আহমেদ আহসান মাহবুব, হামিদ হোসেন আকাশ, সাহেদ আহমদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন রাজীব, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছদরুল ইসলাম লোকমান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানিমূল ইসলাম তানিম, জেলা, মহানগর ও বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জুবের আহমদ, শেখ নাজমুল হোসেন, আবুল বাশার, রিয়াজ উদ্দিন ইমরান, সুমেল আহমদ, শাহিদ আলী, আলাল আহমদ, সৌরভ আহমদ লাকি, ইকবাল হোসেন, রনি পাল, সৈয়দ মিনহাজ, সায়েব খান, এস.এম তাহফিম, শফিকুল হক শামীম, রিপন আহমদ, জহির আলম, রুহেল আহমদ, জিলানী প্রমুখ।

Share





Related News

Comments are Closed