সিলেটে ১ লাখ টাকার চুক্তিতে প্রবাসী আ.লীগ নেতাকে খুন!
বৈশাখী নিউজ ২৪ ডটকম: এক লাখ টাকার চুক্তিতে সিলেট নগরীর জিন্দাবাজারে কুয়েত প্রবাসী আওয়ামী লীগ নেতা আব্দুল আহাদকে খুন করে পেশাদার খুনিরা।
এই হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া মাসুদ রানা রোববার (১৬ সেপ্টেম্বর) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এমন তথ্য জানিয়েছে।
গত ৩১ আগস্ট রাতে নগরীর জিন্দাবাজারে আওয়ামী লীগ কুয়েত শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদকে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। মৌলভীবাজারের রাজনগর উপজেলার করিমপুর মেদিনী মহল গ্রামের নুর মিয়ার ছেলে আব্দুল আহাদ সিলেট বিভাগীয় লেখক ফোরাম কুয়েত শাখার সাধারণ সম্পাদকেরও দায়িত্বে ছিলেন।
রোববার আদালতে মাসুদ রানার জবানবন্দি প্রদানের তথ্য জানিয়ে এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অনুপ কুমার চৌধুরী বলেন, আদালতে মাসুদ রানা জানিয়েছে এক লাখ টাকার বিনিময়ে সে তার সহযোগীদের নিয়ে আব্দুল আহাদকে হত্যা করে।
এসআই অনুপ কুমার চৌধুরী জানান, মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে গত ১০ সেপ্টেম্বর মাসুদ রানাকে সিলেট নগরীর ঘাসিটুলার তার বন্ধুর বাসা থেকে গ্রেপ্তার করা হয়।তার গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ রায়গড় গ্রামে।
তিনি জানান, ১১ সেপ্টেম্বর আদালত তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড শেষে রোববার সে আদালতে আব্দুল আহাদ হত্যাকান্ডের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed