ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন ‘গ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১০ দশমিক ৯৮ শতাংশ শিক্ষার্থী।
সোমবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।
পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২৫ হাজার ৯৫৮ ভর্তিচ্ছু শিক্ষার্থী। এর মধ্যে পাস করেন দুই হাজার ৮৫০ জন। ‘গ’ ইউনিটের অধীনে আসন রয়েছে এক হাজার ২৫০টি। অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ২৩ হাজার দু’জন।
পরীক্ষার বিস্তারিত ফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে admission.eis.du.ac.bd জানা যাবে। এ ছাড়া DU GA লিখে রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ভর্তিচ্ছুরা তার ফল জানতে পারবেন।
পাসকৃত শিক্ষার্থীরা আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে পছন্দ তালিকা পূরণ করতে পারবেন।
Related News
একাদশে ভর্তির ফল প্রকাশ, দুই ধাপে আসন পেল যত শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শনিবারRead More
১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭Read More



Comments are Closed