সিলেটে বিএনপি সভাপতির বাসায় পুলিশি অভিযান ও গুলি, আটক ৭
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার যতরপুরে জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের বাসা থেকে ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় সেখান থেকে ৩ টি পাসপোর্ট ও ৪ টি মোটর সাইকেল জব্দ করে পুলিশ।
রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের আটক করে পুলিশ। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন বলেন- রবিবার সন্ধ্যার দিকে যতরপুর এলাকায় জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের বাসার সামনে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হয়েছে দেখে সেখানে যায় টহল পুলিশের একটি দল। তখন উপস্থিত নেতাকর্মীদের সাথে পুলিশের বাকবিতন্ডা হলে পুলিশের উপর চড়াও হয় ছাত্রদল নেতারা। এসময় পুলিশের উপর হামলা চালায় নেতাকর্র্মীরা। তখন পুলিশের ব্যবহৃত সিএনজি অটোরিকশাও ভাঙচুর করা হয়। হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ১২ রাউন্ড গুলি করেছে পুলিশ। এছাড়া সেখান থেকে ৭ জনকে আটক, ৩ টি পাসপোর্ট ও ৪ টি মোটর সাইকেল জব্দ করা হয়েছে বলেও জানান মোশারফ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) আব্দুল ওয়াহাব বলেন, বিএনপি সভাপতির বাসভবনের সামনে জটলা দেখে পুলিশ সেখানে গেলে ছাত্রদল কর্মীরা অতর্কিত হামলা চালায়। তারা পুলিশের ব্যবহৃত সিএনজিটি ভাঙচুর করে, এতে আমাদের ৩ জন পুলিশ সদস্য আহত হয়। আহতদেরকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় পুলিশ সদস্যরা ফাঁকা গুলি ছোঁড়ে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। পরে আরো পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ৭ ছাত্রদল কর্মী ও ৪টি মোটর সাইকেল আটক করে থানায় নিয়ে আসে। তবে আটক নেতাকর্মীদের নাম জানাতে রাজি হননি তিনি।
এদিকে হামলার কোন ঘটনা ঘটেনি দাবী করে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম বলেন- হয়রানী করার জন্য পুলিশ এ ধরনের ঘটনা সাজাচ্ছে। এধরনের কোন ঘটনা ঘটেনি।
তবে বিএনপি নেতা এমএ হক বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদকের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল ছিলো। দোয়া শেষে বিএনপির সিনিয়র নেতারা শামীমের বাসায় যান, ছাত্রদলের কয়েকজন বাসার সামনে দাঁড়িয়েছিলেন, এসময় হঠাৎ পুলিশ এসে ৭ নেতা কর্মীকে আটক করে নিয়ে যায়।
সিলেট মহানগর ছাত্রদলের সহ সভাপতি মাশরুর রাসেল জানান, পুলিশ অহেতুক আমাদের ওপর দোষ চাপাচ্ছে। আমরা মিলাদ মাহফিল শেষ করে বিএনপি সভাপতির বাসার সামনে দাঁড়াই এসময় পুলিশ এসে নেতাকর্মীদের লাঠিপেটা করতে থাকে। এসময় পুলিশ কয়েক রাউন্ড গুলিও চালায়। তবে ভাঙচুরের সাথে ছাত্রদলের কেউ জড়িত নন বলে দাবি করে তিনি বলেন, এসব পুলিশের সাজানো।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed