জৈন্তাপুরে ইউপি চেয়ারম্যানসহ ৪জনের কারাদন্ড
জৈন্তাপুর প্রতিনিধি : ভারতীয় নাসির উদ্দিন (পাতার বিড়ি) আমাদানীর দায়ে কারাদন্ডপ্রাপ্ত সিলেটের জৈন্তাপুর উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ৪ জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় আসামী পক্ষ বিচারিক আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করে৷ আদালত জামিন নামঞ্জুর করে ৫নং ফতেপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রশিদসহ ৪জনকে কারাগারে প্রেরণ করে৷
গত ১২ আগষ্ট সিলেটের বিশেষ ট্রাইব্যুনাল নং-২, মহানগর বিচারিক মমিনুন নেছা’র আদালতে ৪ জনকে দোষী সাব্যস্ত করে ২ বছরের সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়৷
দন্ডপ্রাপ্তরা হলেন জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউপি চেয়ারম্যান লামা শ্যামপুর গ্রামের আহমদ আলীর ছেলে মো. আব্দুর রশিদ, একই গ্রামের মৃত মুছা মিয়ার ছেলে মো. জয়নাল আবেদীন, হেলাল আহমদ এবং দলইপাড়া (লামা শ্যামপুর) গ্রামের মো. আয়াত উল্যার ছেলে মো. আব্দুল্লাহ।
প্রসঙ্গ, ২০০৮ সনে দিবাগত রাত ২টায় সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজার বিশ্ব রোডে চেক পোষ্ট বসিয়ে রাত সাড়ে ৩টায় তল্লাশী চালিয়ে সিলেট-ট-১১-০০৭৭ ট্রাক আটক করে ৪৪ বস্তা ভারতীয় আমাদানী নিষিদ্ধ নাসির উদ্দিন (পাতার বিড়ি) আটক করে৷ সেই মামলাটি দীর্ঘ শুনানী শেষে আদালত ১২ আগষ্ট রায় ঘোষনা করে।
Related News
ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্যRead More
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More



Comments are Closed