Main Menu

সুনামগঞ্জে ট্রাক চাপায় পথচারী নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ শহরের মল্লিকপুর ব্রীজের পশ্চিম পাড়ে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় এক পথচারী নিহত হয়েছেন। নিহতের নাম ফয়জুর হক। তিনি শহরতলীর কুতুবপুর গ্রামের মৃত উস্তার আলীর ছেলে। এঘটনায় ঘাতক চালককে আটক করা হয়েছে। শনিবার সকালে এই ঘটনাটি ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সুনামগঞ্জ শহরতলীর কুতুবপুর গ্রাম থেকে সিঁড়ি বেয়ে ব্রীজের উপর উঠে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে একটি ট্রাক এসে পথচারী ফয়জুর হককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা ওই সময় ট্রাক চালকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায় এবং ট্রাকের চালক আতাউর রহমানকে আটক করে থানায় নিয়ে যায়।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, ট্রাক চাপায় একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এই ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed