Main Menu

জকিগঞ্জে ৬৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জ থেকে ৬৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. আসাদ মিয়া (৪২) কে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৩৪ লক্ষ টাকা।

Manual3 Ad Code

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকালে সিনিয়র এএসপি পিযুষ চন্দ্র দাস ও এএপি নাহিদ হাসানের নেতৃত্বে র‍্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জকিগঞ্জ উপজেলার বটেরতল বাজার থেকে তাকে আটক করে।

Manual8 Ad Code

আটক মাদক ব্যবসায়ী উপজেলার বড় পাথর গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে।

Manual7 Ad Code

এ ব্যাপারে র‍্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান বলেন- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ জানতে পারে কতিপয় শীর্ষ মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদক, ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে জকিগঞ্জ থানাধীন বটেরতল বাজারে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‍্যাব-৯ তাকে আটক করে। এছাড়া তার দুই সহযোগী র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

পলাতক দুজন হলো- বড় পাথর গ্রামের মৃত আব্দুস শুকুরের ছেলে আলতাব হোসেন (৩০) ও পরচক বালিটেকা গ্রামের ফখর উদ্দিন (২৬)। পলাতক দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় র‍্যাব।

মো. মনিরুজ্জামান আরো বলেন- আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল বলে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code