রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৬
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়ে হাসপাতালে আছে কমপক্ষে ৪৩ জন। তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
রবিবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শহরের সিও বাজার এলাকার রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
রংপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মৃত শহিদুল ইসলামের স্ত্রী নুর বানু (৪৪), সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী অমিজন নেছা (৪৬), গাইবান্ধার সুন্দরগঞ্জের তালুকবর্মণ এলাকার রুবেল মিয়ার স্ত্রী রোখসানা বেগম (২৪), পঞ্চগড়ের শাহিন মিয়া (১২), পঞ্চড়ের তেঁতুলিয়া থানার কনস্টেবল মামুনের স্ত্রী সুমি আখতার (২৪) এবং অজ্ঞাত পরিচয় এক পুরুষ।
সাইফুর রহমান জানান, বগুড়া থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধাগামী বিআরটিসি একটি বাসের সঙ্গে ঠাকুরগাঁও থেকে রংপুরগামী একটি মিনি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় বাস দুটি রাস্তার পাশে ছিটকে পড়ে এবং বিআরটিসি বাসটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর অপর দুই ব্যক্তি মারা যান।
এদিকে বাস দুটির চালকের অবস্থান এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি। তারা চিকিৎসাধীন আছেন নাকি পালিয়ে গেছেন তা নিশ্চিত হওয়ার জন্য চেষ্টা চালানো হচ্ছে। তবে পুলিশ হেফাজতে আনা হয়েছে দুর্ঘটনা কবলিত বাস দুটি।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, সবাইকে দ্রুত চিকিৎসা দেয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা বাড়তে পারে।
Related News
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামেRead More
পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ৩
Manual3 Ad Code মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকেরRead More



Comments are Closed