Main Menu

আত্মহত্যা করেছেন মডেল আনাম তানোলি

বিনোদন ডেস্ক: মডেল আনাম তানোলি নিজ বাসায় আত্মহত্যা করেছেন। পুলিশ জানায়, এই মডেলের মৃতদেহ নিজ বাসার সিলিং ফ্যানে ঝুলানো অবস্থায় ছিল। শনিবার (১ সেপ্টেম্বর) মডেলের মৃত দেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য লাহোরের জিন্নাহ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

দুই মাস আগে ইতালি থেকে ফ্যাশন ডিজাইনের উপর পড়ালেখা শেষে পাকিস্তানের লাহোরে ফিরেছেন ২৬ বছর বয়সী এই মডেল।

তিনি বেশ কিছুদিন যাবৎ মানসিক বিষন্নতায় ভুগছিলেন। তবে তিনি ব্যক্তিগত নাকি পেশাগত কারণে মানসিক বিষণ্নতায় ভুগছিলেন তার সঠিক কারণ জানা যায়নি।

পুলিশ আনামের মায়ের জবানবন্দি নিয়েছেন। যা পরবর্তীতে তদন্তের কাজে সাহায্য করবে বলে জানিয়েছে পুলিশ।

Share





Related News

Comments are Closed