তাহিরপুরে বিএনপির ৭ নেতাকর্মী গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বৈঠককালে তাহিরপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদকসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টায় উপজেলা বিএনপির কার্যালয়ের পিছনে বৌলাই নদীর পাড়ে একটি পরিত্যক্ত বাড়ী থেকে থানার ওসি তদন্ত আসাদুজ্জামান হাওলাদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, বিএনপি’র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সরকার বিরোধী গোপন বৈঠককালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রুহুল আমিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফেরদৌস আলম, সাধারন সম্পাদক এমদাদুল হুদা, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক সাজিদুর রহমান, উপজেলা বিএনপি’র সদস্য কামাল পাশা ও নবাব হোসেন কে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪০/৫০ জন নদী সাতরিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
তাহিরপুর থানার ওসি নন্দন কুমার ধর আটকের সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সরকার বিরোধী গোপন বৈঠক চলাকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি আনিসুল হকের সমর্থক এবং বিএনপির মাঠপর্যায়ের সক্রিয় নেতাকর্মী বলে জানা যায়।
এদিকে, তাদেরকে আটক করানোর নেপথ্যে প্রতিপক্ষ একটি গ্রুপের হাত রয়েছে বলে বিএনপির অধিকাংশ নেতাকর্মীরা মনে করেন।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed