মাধবপুরে ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন মা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৩১ আগস্ট) রাত ১০টার দিকে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নিজনগর গ্রামের ব্যবসায়ী মুজিবুর রহমানের স্ত্রী হাদিছা বেগম (২৪) ও তার ২ বছর বয়সী কন্যা সন্তান মীম এবং ৭ মাস বয়সী শিশু সন্তান মুজাহিদুল ইসলাম। মুজিবুর রহমান স্থানীয় বাজারে ব্যবসা করেন।
তিনটি মরদেহ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল ইসলাম কামাল। তিনি বলেন- রাতে স্থানীয়রা ঘরের ভেতরে দেখতে পান মায়ের গলায় রশি দিয়ে ফাঁস লাগানো এবং শিশু দুটি খাটের উপরে গলা কাটা অবস্থায়। পরে তারা তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিকভাবে এর চেয়ে বেশি কিছু বলতে পারেননি ওই ইউপি চেয়ারম্যান।
তবে স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে দুই সন্তানকে হত্যা করে মা আত্মহত্যা করেছেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা নিজের সন্তানদেরকে হত্যা করে নিজেই আত্মহত্যা করেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed