১ নভেম্বর থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার (৩০ আগস্ট) আন্তঃশিক্ষাবোর্ড থেকে এ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
সময়সূচিতে দেখা যায়, ১ নভেম্বর বাংলা ও বাংলা ১ম পত্র (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য), ৩ নভেম্বর বাংলা-২য় পত্র (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্যও প্রযোজ্য), ৪ নভেম্বর ইংরেজি ও ইংরেজি ১ম পত্র (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য), ৫ নভেম্বর ইংরেজি ২য় পত্র (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য), ৮ নভেম্বর গণিত, ১০ নভেম্বর বিজ্ঞান, ১১ নভেম্বর কর্ম ও জীবনমুখী শিক্ষা (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য), ১২ নভেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ১৩ নভেম্বর কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, আরবি সংস্কৃত, পালি ও শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য) ১৪ নভেম্বর ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা ও খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা এবং ১৫ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও চারু ও কারুকলা (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সময়সূচিতে বলা হয়েছে, সব পরীক্ষার্থী পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে প্রবেশ করতে হবে।
কোন পরীক্ষার্থী সঙ্গে মোবাইল ফোন আনতে পারবে না, শুধুমাত্র কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।
সৃজনশীল ও বহুনির্বাচনী পরীক্ষায় একই উত্তরপত্র ব্যবহার করতে হবে।
পরীক্ষার্থীরা হলে সাধারণ ও সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
Related News
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More



Comments are Closed