যুবদল নেতা হাবিবুর রহমানের মুক্তি লাভ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা যুবদল নেতা হাবিবুর রহমান ২৯ আগস্ট বুধবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেছেন। জামিনে মুক্তি লাভের পর কারাফটকে যুবদল নেতা হাবিবুর রহমানকে সংবর্ধনা প্রদান করে সিলেট জেলা যুবদল নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, জেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সহ প্রচার সম্পাদক আব্দুল মালেক, সিলেট সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালিক, সিলেট মহানগর বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক ও মহানগর যুবদল নেতা সোহেল মাহমুদ, সিলেট জেলা যুবদল নেতা ফরিদ উদ্দিন, সাহেদ আহমদ, মঈন উদ্দিন, মাসুম আহমদ লস্কর, গিয়াস উদ্দিন, আব্দুস সালাম, তাজির আলী প্রমুখ।
উল্লেখ্য, ওসমানীনগর উপজেলার বড় হাজীপুর বাজারে গত ১৯ আগস্ট রাত ৯টায় সন্ত্রাসী হামলায় আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২২ আগস্ট পবিত্র ঈদুল আযহার দিন ওসমানীনগর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে আদালত তাকে কারাগারে প্রেরণ করে। আজ বুধবার জামিনে মুক্তি লাভ করেন হাবিবুর রহমান।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed