শ্রীপুরে ষাঁড়ের গুতায় শিশুর মৃত্যু
মাছুদ পারভেজ (গাজীপুর) সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরের ষাঁড়ের গুতায় জোনাকি আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বোরবার (২৬ আগষ্ট) শ্রীপুরের পাঠানটেক এলাকায় এ ঘটনা ঘটে।
জোনাকি আক্তার পাঠানটেক এলাকার আব্দুল মান্নানের মেয়ে।
শ্রীপুর থানার এসআই মো. মনজুরুল ইসলাম ও স্থানীয়রা জানায়, জোনাকিকে সঙ্গে নিয়ে তার মা বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে যান। এ সময় একটি ষাঁড় জোনাকির পিঠে গুতা মারে। সে মাটিতে পরে যায় এবং ষাঁড়টি পা দিয়ে তাকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই জোনাকির মৃত্যু হয়। মেয়েকে উদ্ধার করতে যেয়ে মাও আহত হন।
এসআই আরো জানান, কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed