গাজীপুরে ট্রেনের ধাক্কায় লাশ হলেন বৃদ্ধা
মাছুদ পারভেজ, গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকায় সকালে হাঁটতে বের হয়ে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। নরসিংদী রেলওয়ে পুলিশের এএসআই শাহ আলম জানান, শনিবার ভোরে পৌরসভার তুমলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিউটি আক্তার (৫৫) ওই গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। তিনি প্রতিদিন সকালে রেললাইন দিয়ে হাঁটতেন বলে এলাকাবাসী জানিয়েছে।
এএসআই শাহ আলম বলেন, আড়িখোলা রেলস্টেশনের পশ্চিম পাশের আউটার সিগন্যাল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর সোনার বাংলা ট্রেন তাকে ধাক্কা দেয়।
“তিনি রেললাইনের পাশে পড়ে ঘটনাস্থলেই মারা যান বলে এলাকাবাসী জানিয়েছে। অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed