ঈদের ছুটি শেষে সরকারি অফিস খুলছে রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক : ঈদুল আযহার ছুটি শেষে সরকারি অফিস খুলছে আগামীকাল রবিবার। এবার ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত মোট পাঁচদিন ঈদের ছুটি কাটাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সারাদেশে ২২ আগস্ট মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে।
এবার মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (২১, ২২ ও ২৩ আগস্ট) ঈদের ছুটির পর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এই ছুটি কাটাচ্ছেন।
গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ। চিরচেনা যানজটের রাজধানী শহর ঢাকা এখনও ভিন্নরূপে। পথঘাট একেবারেই ফাঁকা।
এদিকে ঈদের ছুটি শেষ, তাই এবার জীবিকার তাগিদে কর্মস্থলে ফেরার তাড়া সাধারণ মানুষের। প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে চিরচেনা নগরীতে ফিরছেন কর্মব্যস্ত মানুষ। কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং রাজধানীর বাস টার্মিনালে লক্ষ্য করা গেছে রাজধানী ফেরা যাত্রীদের ভিড়। আগামীকাল রোববার থেকেই চাকরিজীবীদের যোগ দিতে হবে কর্মক্ষেত্রে।-বাসস
Related News
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More



Comments are Closed