দিরাইয়ে হাওরজুড়ে গোলাপী পদ্ম ফুল
দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলার লছিমপুর গ্রামের হাওর ছেয়ে গেছে পদ্ম ফুলে। প্রতিদিনই পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছেন ভ্রমণ পিপাসু দর্শনার্থীরা।
এটিকে আরও আকর্ষণীয় করতে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে সুনামগঞ্জের জেলা প্রশাসন।
কমল, পঙ্কজ বা পদ্ম। যাকে বলা হয়, জলজ ফুলের রাণী। শরতের আকাশের নিচে ছেয়ে গেছে হাজার হাজার গোলাপী পদ্ম। পদ্ম ফুলের সৌন্দর্য্য উপভোগ করতে, সুনামগঞ্জের দিরাই উপজেলার লছিমপুর গ্রামের এই হাওরে প্রতিদিন ভিড় করেন ভ্রমণ পিপাসুরা।
সাত দশমিক তিন একর খাস খতিয়ানের জায়গায় শত বছর আগে থেকে প্রাকৃতিকভাবে ফুটে আসছে পদ্ম।
জেলা প্রশাসক বলছেন, শুধু সরকারিভাবে নয়, বেসরকারিভাবে সহযোগিতা পেলে সম্ভাবনাময় এই পর্যটন কেন্দ্রটি হতে পারে অন্যতম দর্শনীয় স্থান।
Related News
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More



Comments are Closed