Main Menu

নওগাঁয় ট্রাকচাপায় স্ত্রী-শাশুড়িসহ নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: নওগাঁয় ট্রাকচাপায় মটরসাইকেলের দুই আরোহীসহ তিন জন নিহত হয়েছেন।

মঙ্গলবার মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার নওহাটার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- জেলার মহাদেবপুর উপজেলার ঘাটনগর ঝাউপাড়া গ্রামের মোশাররফ সরদারের ছেলে সুমন সরদার ((৩২), সুমনের স্ত্রী ইভা রহমান ((২২) ও সুমনের শাশুড়ি রুবিনা ইয়াসমিন পারুল (৪৮)।  রুবিনা নওগাঁর মহাদেবপুর উপজেলার দুলালপাড়ার মৃত আসাদ আলীর কন্যা। তারা মটরসাইকেল যোগে রাজশাহী যাচ্ছিলেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নওগাঁর মহাদেবপুর উপজেলার দুলালপাড়া গ্রাম থেকে একই মটরসাইকেল যোগে তারা তিন জন রাজশাহী যাওয়ার পথে নওহাটা এলাকায় পৌঁছালে তার বিপরীত দিক থেকে একটি ট্রাক এসে তাদের চাপা দেয়। ট্রাকের চাপায় মটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এই ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক দ্রুত সটকে পড়ে। পরে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।

তিনি আরও জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Share





Related News

Comments are Closed