সুনামগঞ্জে আশ্রায়ণ প্রকল্পের ৫টি বসতঘর হস্তান্তর
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের গোধারগাঁও গ্রামের ৫টি পরিবারকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ণ-২ প্রকল্প থেকে নির্মিত ৫টি বসতঘর হস্তান্তর করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার গোধারগাঁও গ্রামে এই বসতঘর হস্তান্তর করেন পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক।
এসময় উপস্থিত ছিলেন,সুনামগঞ্জের জেলা প্রশাসক মো.আব্দুল আহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শফিউল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ সিংহ ও কুরবান নগর ইউপি চেয়ারম্যান আবুল বরকত প্রমুখ। পরে তিনি ৫টি পরিবারকে নবনির্মিত বসতঘরের চাবি হস্তান্তর করেন।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed