মহাবিশ্বের প্রথম দিকের কিছু গ্যালাক্সি আবিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক : মেক্সিকোর জ্যোতিঃপদার্থবিজ্ঞানী কার্লোস ফ্রাঙ্ক মোরা একদল গবেষকের সঙ্গে গবেষণা চালিয়ে মহাবিশ্বের প্রথম কিছু গ্যালাক্সি চিহ্নিত করেছেন। ১৮ আগষ্ট শনিবার মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি এই তথ্য জানায়। সিনহুয়া’র সূত্রে এই তথ্য জানিয়েছে বাসস।
নতুন চিহ্নিত এইসব গ্যালাক্সি হলো- সেগ-১, বুটিস ওয়ান, টুকানা টু এবং আরসা মেয়র ওয়ান। এগুলো ১শ ৩০ কোটি বছরেরও বেশি আগের। নতুন চিহ্নিত গ্যালাক্সি লেম্বডা কোল্ড ডার্ক মেটার মহাবিশ্বের বর্তমান বিবর্তিত মডেলকে সমর্থন করে।
মোরা বলেন, এক দশক আগে বিজ্ঞানীদের গবেষণার জন্য মিল্ক ওয়ের কাছে সবচেয়ে দুর্বল গ্যালাক্সিগুলো সবচেয়ে অযোগ্য হিসেবে বিবেচিত হত। কিন্তু নতুন গবেষণা প্রাচীন মহাবিশ্ব সম্পর্কে জানতে আমাদের সহায়তা করবে।
উল্লেখ্য ডার্ক ম্যাটার এবং গ্যালাক্সি গঠনে এর ভূমিকা বিষয়ে তত্ত্বের জন্য ম্যাক্সিকান এই জ্যোতির্বিদ বিশ্বের অন্যতম সেরা হিসেবে বিবেচিত হয়ে আসছে।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed