তিন জেলায় বজ্রপাতে তিন কৃষকসহ নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: বাগেরহাট, সাতক্ষীরা ও গোপালগঞ্জে রবিবার পৃথক বজ্রপাতের ঘটনায় তিন কৃষকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।
বাগেরহাটে নিহতরা হলেন- বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর উল্টারপাড় গ্রামের শফিজদ্দিন গাজীর ছেলে মো. কালাম গাজী (৫৫) ও ধানসাগর ইউনিয়নের খেঁজুবাড়িয়া গ্রামের নুরুল হক খানের ছেলে আমিনুল ইসলাম খান (৩৫)।
স্থানীয়রা জানায়, দুপুরে ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে এই দুই কৃষক নিহত হন। বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এসময় উত্তর রাজাপুর গ্রামের আশরাফ খানের ছেলে মো. কবির খান (৩২) আহত হন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার সরকার বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট দুই ইউনিয়নের ইউপি সদস্য মো. জাকির হোসেন খান ও মো. নাসির উদ্দিন হাওলাদার জানান, বেলা ১২টায় নিহত দুই কৃষক তাদের নিজেদের ধান ক্ষেতে চারা রোপণ করছিলেন। এসময় বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সাতক্ষীরার শ্যামনগরে নিহত সুভাষী মুন্ডা (৩০) ভেটখালী গ্রামের বাসিন্দা। এসময় প্রসেনজিৎ নামে আরো একজন আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরে ভেটখালী গ্রামে নিজ বাড়ির পাশে মৎস্য ঘেরে কাজ করছিল সুভাষী ও প্রসেনজিৎ মুন্ডা। এসময় গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই সুভাষী মুন্ডার মৃত্যু হয়। আহত প্রসেনজিৎকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে সকাল ৭টায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে বজ্রপাতে প্রশান্ত বাড়ৈ নামে (৩৫) এক কৃষক নিহত হয়েছেন।
উজানী ইউপি চেয়ারম্যান শ্যামল কান্তি বোস জানান, সকালে বৃষ্টির সময় ঘরের বাইরে কজ করছিলো প্রশাস্ত। এ সময় বজ্রপাতে সে ঘটনাস্থলেই মারা যায়।
অন্যদিকে মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম জানান, একই সময় কাশালিয়া ইউনিয়নের বেদগ্রামে বজ্রপাতে কৃষক হীরামন বিশ্বাসের ২টি গরু মারা যায়।-ইউএনবি
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed