বিশ্বম্ভরপুরে ৩০০ বোতল মদসহ আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা থেকে ৩০০ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদসহ ২ পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
বুধবার (১৫ আগস্ট) রাত সোয়া ১১ টার দিকে লে. কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল বিশ্বম্ভরপুর উপজেলাধীন গামারীতলা গ্রাম থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলো- বিশ্বম্ভরপুর স্থানীয় শীলাদোয়া গ্রামের মৃত খুরশীদ আলীর ছেলে মো. নুরুল ইসলাম (৫৩) ও গনপুর গ্রামের মৃত মো. আলীর ছেলে মো. লিটন মিয়া (১৮)।
এ ব্যাপারে র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান বলেন- আটক দুজন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন থেকে তারা এ পেশার সাথে জড়িত। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ দুজনকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More
তাহিরপুরে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষপান করানোরRead More



Comments are Closed