ছাত্রদল নেতা রাজু হত্যা মামলায় আসামি যারা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরশন নির্বাচনে নবনির্বাচিত মেয়র আরিফুল হকের বিজয় মিছিল শেষে হামলায় নিহত ছাত্রদল নেতা ফয়জুল হক রাজু হত্যার ঘটনায় ২৩ জনের নাম উল্লেখ করে মোট ৩৮ ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৩ আগস্ট) রাতে নিহতের চাচা দবির চৌধুরী বাদি হয়ে মামলাটি দায়ের করেন বলে জানান সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন।
এ মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য আব্দুর রকিব চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার , এনামুল হক, একরামুল হক, মোস্তাফিজুর রহমান, শেখ নয়ন, সলিড, ফরহাদ, সাদ্দাম, মুজিবুর রহমান খান রাসেল, রাসেল, আরাফাত, মোফাজ্জল চৌধুরী মুর্শেদ, শাহিন, সুফিয়ান, নজরুল, তোহা, আফজল, সাহেদ, রুবেল মিয়া, মামুন ও জুমেল।
এছাড়াও এ মামলায় আরো অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামি করা হয়।
এর আগে রোববার (১২ আগস্ট) বিকেলে ছাত্রনেতা রাজু হত্যার ঘটনায় তিন ছাত্রদল নেতা জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি লিটন আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না ও জেলা ছাত্রদলের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (পদত্যাগকারী) আনোয়ার হোসেন রাজুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। সোমবার দুপুরে তাদের অপর একটি মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
প্রসঙ্গত, ১১ আগষ্ট শনিবার রাতে নগরীর কুমারপাড়ায় নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর বাসার সামনে বিজয় উল্লাস চলাকালে প্রতিপক্ষের হামলায় খুন হন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ফয়জুল হক রাজু। এসময় আহত হন আরও দুই ছাত্রদল নেতা।
Related News
সিলেটে জিন্দাবাজার ও হকার্স মার্কেটে আগুন, ২টি দোকান পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে একইদিনে দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে লালদিঘিরপড়ে দুটি দোকান পুড়েRead More
ইমাম সমিতি সিলেট জেলার সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,Read More



Comments are Closed