বিরোধীদলীয় চীফ হুইপ তাজুল ইসলাম আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় চীফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
সোমবার (১৩ আগষ্ট) রাত ১১টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর।
তাজুল ইসলামকে গত রোববার (১২ আগস্ট) দুপুরে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
আজ মঙ্গলবার বাদ আসর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
তাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।
তারা এক শোকবার্তায় বলেন, তাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক রাজনীতিবীদকে হারালো। তাজুল ইসলাম চৌধুরীর অভাব দীর্ঘদিন অনুভব করবে দেশ। রাজনীতি ও মানবসেবায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের প্রতি মরহুম তাজুল ইসলাম চৌধুরীর ভালোবাসা গভীর কৃতজ্ঞতার স্মরণ করেন তারা। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তাজুল ইসলাম চৌধুরীর মৃত্যু সংবাদে রাতেই ইউনাইটেড হাসপাতালে ছুটে যান পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, বিরোধীদলীয় হুইপ নুরুল ইসলাম ওমর, শওকত চৌধুরীসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা।
Related News
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহRead More



Comments are Closed