সিলেটবাসীকে বিজয় উৎসর্গ করলাম: আরিফ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশনের সদ্য নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী এক বিবৃতিতে সিলেটের সর্বস্তরের জনগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, ‘সমগ্র দেশের মধ্যে সিলেটের মানুষ যে ব্যতিক্রম ও অনন্য, তা আজ আবার প্রমানিত হলো। আজকের ঐতিহাসিক বিজয় সিলেটের জনগনের বিজয়। আজকের এই বিজয়-গণতন্ত্রের বিজয়।’
আরিফুল হক চৌধুরী বলেন, ‘এবারের নির্বাচনে সিলেটবাসী আমার প্রতি যে অভূতপূর্ব সমর্থন জানিয়েছেন, তা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আজ আমার জীবন ধন্য। উন্নয়নকামী সম্মানিত সিলেটবাসীকে আমি আমার বিজয় উৎসর্গ করলাম। সিলেটবাসীর এই ভালোবাসা-এই সমর্থন আমার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে। সবার সহযোগিতা নিয়ে সিলেটকে একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার ব্যাপারে আমি আবারো অঙ্গীকার ব্যক্ত করছি।’
আরিফুল হক চৌধুরী বলেন, ‘আজ (শনিবার) যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ফলাফলে যে ব্যবধান পরিলক্ষিত হয়েছে প্রকৃতপক্ষে ৩০ জুলাই এই বিশাল ব্যবধানেই আমার বিজয়ীর হওয়ার কথা ছিল। ঐদিন (৩০ জুলাই) নজিরবিহীন ত্রাসের রাজত্ব কায়েম না করলে সিলেটবাসী যে আমাকে লক্ষ ভোটের ব্যবধানে বিজয়ী করতেন ২টি কেন্দ্রে আজকের ভোটের ব্যবধানই তা প্রমান করে।’
মেয়র আরিফুল হক চৌধুরী বিবৃতিতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জোট নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও তৃনমূল নেতাকর্মী, সিলেটের আলেমা ওলামা, বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় গুরুজন, বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীসহ ধর্মবর্ণ নির্বিশেষে দলমতের উর্ধ্বে উঠে যারা অক্লান্ত পরিশ্রম ও নিরন্তর সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Related News
মৌলভীবাজারে ১৪ ভরি স্বর্ণ ও টাকা লুট, গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে বসতবাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছেRead More
সিলেটে গভীর রাতে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং চলমান উন্নয়ন প্রকল্পের কাজের গুণগত মানRead More



Comments are Closed