বিশ্বনাথে হাতুড়ি পেটায় স্ত্রী নিহতের ঘটনায় মামলা
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে স্ত্রী সাফিয়া বেগমকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যাকারী স্বামী আজম আলীকে একমাত্র আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার সন্ধ্যায় নিহতের বোন রিনা বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নং ১০। আগামীকাল রোববার আটক স্বামী আজম আলীকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
আজম আলী উপজেলার বৈদ্যকাপন গ্রামের মৃত আকরম আলীর ছেলে। নিহত সাফিয়া বেগম তিন সন্তানের জননী ছিলেন।
হত্যা মামলা দায়েরের সত্যতা স্বীকার করে থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, আটককৃত আজম আলীকে আগামীকাল রোববার আদালতে প্রেরণ করা হবে।
প্রসঙ্গত, বিশ্বনাথের বৈদ্যকাপন গ্রামে গত শুক্রবার দুপুরে পারিবারিক কলহের জর ধরে সৌদি প্রবাসী আজম আলী (৫৫) তার স্ত্রী সাফিয়া বেগমকে হাতুড়ি দিয়ে পিঠিয়ে আহত করেন। এদিন রাত সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে মারা যান সাফিয়া বেগম।
এদিকে, স্ত্রীকে হাতুড়ি পেটার পর প্রবাসী আজম আলী গ্রামবাসীর গণধোলাই থেকে রক্ষা পেতে নিজের পার্শ্ববর্তী সুড়িরখাল গ্রামের মসজিদে গিয়ে আশ্রয় নেন। জুম্মার নামাজ শেষে প্রবাসী আজম আলী নিজেকে পুলিশের হাতে তুলে দিতে মুসল্লিদের বলেন। আজম আলীর কথা শুনে গ্রামবাসী তাকে থানা পুলিশের হাতে সোপর্দ করেন।
জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের বৈদ্যকাপন গ্রামের সৌদি প্রবাসী আজম আলীর সঙ্গে তার স্ত্রী সাফিয়া বেগমের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। প্রায় ছয় মাস পূর্বে সৌদি থেকে দেশে ফিরেন আজম আলী। তিনি দেশে আসার পর থেকে তাদের সংসারে বিরোধ দেখা দেয়। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলে আসছিল। শুক্রবার বাদ জুম্মা স্বামী আজম আলীর সঙ্গে স্ত্রী সাফিয়া বেগমের কথাকাটাকাটি হয়। এরই এক পর্যায়ে স্বামী হাতুড়ি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন। এতে স্ত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় হাসপাতালে প্রেরণ করেন।
এব্যাপারে আজম আলী বলেন, স্ত্রীর কাছ থেকে কোনো সময় স্বামীর মর্যাদা পাইনি। তার যন্ত্রনায় আমি অতিষ্ট। বাধ্য হয়ে তাকে রাগের মাথায় আঘাত করি।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed