জনগণের রায় মেনে নেয়ার ঘোষণা কামরানের
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন অাহমদ কামরান জনগণের রায় মেনে নেয়ার ঘোষণা দিয়েছেন।
আজ শনিবার সকাল ১১টার দিকে নগরীর ২৪নং ওয়ার্ডের বোরহান উদ্দিন গরম দেওয়ান গরম দেওয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শণ করেন তিনি।
এসময় তিনি বলেন, সকাল থেকে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে না। এজন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই।
এসময় নির্বাচনের পরিবেশ অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ উল্লেখ করেন তিনি।
এসময় তার সাথে ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক রনজিত সরকার, মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক শামসুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত ৩০ জুলাই অনুষ্ঠিত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম ও গোলযোগের কারণে ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। এছাড়া সংরক্ষিত ৭ নং ওয়ার্ডে ২ জন প্রার্থীর প্রাপ্ত ভোট সমান হয়ে যাওয়ায় পুনরায় নির্বাচন হচ্ছে।
Related News
সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৩ বছর পর গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ১৩ বছর পলাতক থাকার পরRead More
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না বলেRead More



Comments are Closed