Main Menu

জনগনের রায় ছিনিয়ে নেয়া যায় না: আরিফ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, জনরায় কোনো ভাবেই ছিনিয়ে নেয়া যায় না। সিলেটের মানুষ প্রমাণ করেছে কোনো ষড়যন্ত্র সিলেটে কার্যকর হবে না।

আজ শনিবার সকালে নগরীর ২৪নং ওয়ার্ডের গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শণ করে এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, ‘জনগনের ভোটে আমি এগিয়ে আছি। আজও ভোটাররা আমাকেই ভোট দিবেন বলে মন্তব্য করেছেন। ’

উল্লেখ্য, গত ৩০ জুলাই অনুষ্ঠিত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম ও গোলযোগের কারণে ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। এছাড়া সংরক্ষিত ৭ নং ওয়ার্ডে ২ জন প্রার্থীর প্রাপ্ত ভোট সমান হয়ে যাওয়ায় পুনরায় নির্বাচন হচ্ছে।

এ দুটি কেন্দ্রে ১৬১ ভোট পেলেই আরিফ পরবেন জয়ের মালা।

Share





Related News

Comments are Closed