পানির ট্যাংকে পড়ে দুই ভাইসহ ৩ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক : চট্রগ্রামে পানির ট্যাংকে পড়ে দুই ভাইসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ আগস্ট) বিকেল ৫টার দিকে নগরীর খুলশী থানার ঝাউতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— খুলশী থানার ঝাউতলা ডিজেল কলোনি এলাকার মিজানুর রহমানের ছেলে মো. সিফাত (১২), আফজাল হোসেনের ছেলে ইমরান হোসেন ইমু (২০) ও রুবেল হোসেন প্রকাশ ড্যানিস (১৮)।এদের মধ্যে ইমু ও ড্যানিস সহোদর ভাই।
বিকেলে ক্রিকেট খেলার সময় বল পানির ট্যাংকে পড়ে যায়। বলটি তুলতে গিয়ে প্রথমে সিফাত পানির ট্যাংকে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করতে ইমু ও রুবেল পানির ট্যাংকে নামে। এ সময় তিনজনই গুরুতরভাবে আহত হয়ে পড়ে।
আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হলে তাদেরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জহিরুল ইসলাম বলেন, সন্ধ্যা ৬টার দিকে নগরের খুলশী থানার ডিজেল কলোনি এলাকা থেকে দুই তরুণ ও এক শিশুকে অজ্ঞান অবস্থায় নিয়ে আসেন তাদের স্বজনরা। এসময় কর্তব্যরত চিকিৎসক তিনজনকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে আসা স্বজনদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, বিকেল ৫টার দিকে ডিজেল কলোনিতে একটি পানির ট্যাংকে এক শিশু পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে ওই ট্যাংকের মধ্যে এক কিশোরও পড়ে যায়। ওই সময় কাছে দাঁড়িয়ে থাকা কিশোরের আরেকভাই ট্যাংক থেকে দুইজনকে টেনে তোলার চেষ্টা করেন। একপর্যায়ে তিনিও ট্যাংকের নিচে পড়ে যান।
পরে স্থানীয়রা তাদের তিনজনকে উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে চমেক হাসপাতালে নিয়ে আসে।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed