সিলেটে হিন্দু মহাজোটের মানববন্ধন ও বিক্ষোভ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেটের উদ্যোগে শুক্রবার নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে কোটালীপাড়ায় তরুণ সমাজকর্মী ও যুব মহাজোট নেতা তুষার কান্তি গাইনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হিন্দু মহাজোট সিলেট জেলার সভাপতি ও সিলেট বিভাগীয় প্রধান সমন্বয়কারী এডভোকেট মিলন ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অভিজিত দাস তপুর পরিচালনায় বক্তব্য রাখেন, যুগ্ম সাঃ সম্পাদক রাজিব দাস, জয়ন্ত রূপম গোস্বামী, অর্থ সম্পাদক শ্রীযুক্ত গনেশ দেব, সাংগঠনিক সম্পাদক পঙ্কজ রায় ও সুজিত দাস, দপ্তর সম্পাদক বকুল মালাকার, মহানগর শাখার সভাপতি এডভোকেট সুশীল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক এডভোকেট গঙ্গেস দাস, সুনামগঞ্জ জেলা যুব মহাজোটের সদস্য সচিব জয়ন্ত বৈদ্য, ছাতক হিন্দু যুব মহাজোটের সভাপতি রঞ্জন দাস, সাঃ সম্পাদক প্রবাস কুমার শর্মা, সুরঞ্জন ধর, কাজল কান্তি ঘোষ, সুভাষ সেন, অর্পনা রানী প্রিয়াঙ্কা, অশিত কুমার দাস, সুব্রত বসু, বিজয় ধর, চন্দন সূত্রধর, নেপুর দাস, প্রিয়বালা দাস, কনকদাস, সুদীপ চন্দ্র কর, সৌরভ রায়, রাজেল রায়, উৎফুল দাস, শান্ত বৈদ্য শাওন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, হিন্দু মহাজোট একটি অরাজনৈতিক সামাজিক ধর্মীয় সংগঠন। হিন্দু মহাজোট সকল মত ও পথের প্রতি শ্রদ্ধাশীল। অথচ গোপালগঞ্জের কোটালী পাড়ায় সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতার করতে বিক্ষোভ করায় বিশিষ্ট তরুন সমাজ সেবক ও হিন্দু যুব নেতা তুষার কান্তি গাইনকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। বক্তারা অবিলম্বে তরুন সমাজসেবক যুবনেতা তুষার কান্তি গাইনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবী করেন।
Related News
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধনRead More
সিলেটে শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজার আয়োজন করা হয়েছে। এই কুমারী পূজাRead More



Comments are Closed