Main Menu

কমলগঞ্জে শিশু ভাতা বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় সামাজিক নিরাপত্তার আওতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ১২টায় পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫০ জন শিশুর মধ্যে ভাতার কার্ড বিতরণ করা হয়।

কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ এসব কার্ড বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান, নারী কাউন্সিলর আয়েশা আক্তার, উপজেলা যুবলীগ নেতা লায়েক খান, আজিজুল হক পিপুল প্রমুখ।

Share





Related News

Comments are Closed